প্রতারণা করেছিলেন প্রথম প্রেমিক, এক মডেলের জন্যই ৩ বছরের সম্পর্ক ভেঙে যায় মহিমা চৌধুরীর?
কলকাতা: একটা সময়ে চর্চার তুঙ্গে ছিলেন এই নায়িকা.. শুধু কী তিনি, চর্চায় ছিল তাঁর সম্পর্ক ও! বলিউডের নায়িকা, তিনি আবার সম্পর্কে টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander Paes) সঙ্গে.. একটা সময়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী মহিমা চৌধুরী (Mahima Chaudhry)। সুভাষ ঘাইয়ের ‘পরদেশ’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন মহিমা। একটা সময়ে, টেনিস তারকা লিয়েন্ডার পেজের সম্পর্ক নিয়ে চর্চায় ছিলেন মহিমা। ৩ বছরেরও বেশি সময় ধরে লিয়েন্ডারের সঙ্গে সম্পর্কে ছিলেন মহিমা। নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা লুকোচুরি ও করেননি…






