Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি’, পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
‘মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি’, পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা

  সন্দীপ সরকার, কলকাতা: তিনি দুবারের বিধায়ক। ময়না থেকে এবারের বিধানসভা নির্বাচনে জিতেছেন বড় ব্যবধানে। বিজেপির মন্ত্রিসভাতেও জায়গা করে নিয়েছেন। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী হয়েছেন। তবে ক্রিকেট মাঠ থেকে দূরে থাকছেন না অশোক ডিন্ডা। ক্রিকেট মাঠে বড় দায়িত্ব পেলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিএবি তাঁকে ভিশন ২০২৮ প্রকল্পে ফাস্ট বোলিং কোচ করেছে। সঙ্গে স্পিন বোলিং কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে উৎপল চট্টোপাধ্যায়কে। বাংলার জোরে বোলারদের দায়িত্ব পেয়েই নিজের পরিকল্পনা সাজাতে বসে গিয়েছেন ডিন্ডা। এবিপি লাইভ বাংলার সঙ্গে আড্ডা দেওয়ার ফাঁকে জানালেন সেই…

Read More

‘যে মুখ্যমন্ত্রী হচ্ছেন..’শুভেন্দু অধিকারী পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ায় কী বললেন অশোক ডিন্ডা?
‘যে মুখ্যমন্ত্রী হচ্ছেন..’শুভেন্দু অধিকারী পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ায় কী বললেন অশোক ডিন্ডা?

কলকাতা: রাত পোহালেই মুখ্যমন্ত্রীর শপথ (Chief Minister of West Bengal) গ্রহণ। বঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অমিত শাহ শুক্রবার শহরে এসে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক সারেন। পরিষদীয় দলনেতাও ঘোষণা করেন। সেখানেই জানানো হয় বাংলার নবম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। ‘শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় নামের প্রস্তাব আসেনি। পরিষদীয় দলের নেতা হিসেবে তাই শুভেন্দু অধিকারীই নির্বাচিত’, জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই উচ্ছ্বসিত অশোক ডিন্ডা (Ashok Dinda)। ময়নার জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ভূয়সী…

Read More

একপেশেভাবে বাংলাদেশকে হারাবে ভারত, বলছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার
একপেশেভাবে বাংলাদেশকে হারাবে ভারত, বলছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার

সন্দীপ সরকার, কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপে (ODI World Cup) তরতরিয়ে এগোচ্ছে ভারতের (Indian Cricket Team) জয়রথ। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রোহিত শর্মারা (Rohit Sharma)। ওয়ান ডে ক্রিকেটে ভারতের শেষ পরাজয় কবে? এশিয়া কাপে। ভারত চ্যাম্পিয়ন হলেও, চোনা হয়ে রয়েছে একটিমাত্র পরাজয়। হোক না সে নিয়মরক্ষার ম্যাচ। হোক না দ্বিতীয় সারির ভারতীয় দল। কাদের বিরুদ্ধে সেই ধাক্কা খেয়েছিল ভারতীয় দল? বাংলাদেশ। বিশ্বকাপে পুণেতে বৃহস্পতিবার ফের সেই বাংলাদেশের মুখোমুখি ভারত। চলতি বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চমক দিয়েছে আফগানিস্তান।…

Read More

Leander Paes | ICC World Cup 2023: কলকাতায় হারানো যাবে না রোহিতদের! ইডেনে বসে অকাট্য যুক্তি টেনিস আইকনের
Leander Paes | ICC World Cup 2023: কলকাতায় হারানো যাবে না রোহিতদের! ইডেনে বসে অকাট্য যুক্তি টেনিস আইকনের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনাল নিয়ে মোট পাঁচটি ম্য়াচ হবে ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপের ট্রফি ঘুরতে ঘুরতে চলে এল কলকাতায়। আর এই মহার্ঘ কাপের উন্মোচন হল ক্রিকেটের নন্দনকাননে। গত শুক্রবার সন্ধ্য়ায় ক্রীড়াদুনিয়ার মহারথীদের পা পড়েছিল ইডেনে। এসেছিলেন ভারতীয় টেনিসের আইকন লিয়েন্ডার পেজও (Leander Paes)। কোর্টের কিংবদন্তির বেড়ে ওঠা কলকাতাতেই। আর তাঁর ইডেনের স্মৃতিও তাঁর ভীষণই টাটকা। এদিন কাপ সংক্রান্ত অনুষ্ঠানের শেষে লিয়েন্ডার সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন। তারঁ পাশে ছিলেন বাংলার দুই কৃতী ঝুলন গোস্বামী…

Read More