‘আজ সঙ্গীত নিয়ে যা প্রাপ্তি, এর নেপথ্যে আমার বাবা’, এক্সক্লুসিভ ডঃ এল. সুব্রহ্মণ্যম
ভারতীয় ধ্রুপদী বাদ্যযন্ত্রকে বিশ্বমঞ্চে যিনি বিশেষ জায়গা করে দিয়েছেন তিনি ডঃ এল. সুব্রহ্মণ্যম। একাধারে দক্ষ বেহালাবাদক, সুরকার, পণ্ডিত ডঃ এল. সুব্রহ্মণ্যম কয়েক দশক ধরে ভারতীয় বেহালাকে দেশের গণ্ডি ছাড়িয়ে সিম্ফনি হল, জ্যাজ উৎসব এবং পাঁচটি মহাদেশের আন্তর্জাতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ছড়িয়ে দিতে পেরেছেন। এই অসাধারণ মিউজিকাল জার্নি নিয়ে এবিপি লাইভ এক্সক্লুসিভকে ডঃ এল. সুব্রহ্মণ্যম বলেন কীভাবে তার বাবা এবং গুরু, লক্ষ্মীনারায়ণ সুব্রহ্মণ্যম এই পথের যাত্রাকে সহজ করে । তুলেছিলেন। তিনি বলেন, “কিন্তু আজ যা কিছু আছে – কৌশল, দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস…










