শামি মনপ্রাণ ঢেলে বল করছে, ভারতীয় দলে জায়গা প্রাপ্য, কল্যাণীতে বড় ঘোষণা কোহলির কোচের
সন্দীপ সরকার, কল্যাণী: তিনি ভারতের সেরা দুই ফাস্টবোলারের মধ্যে একজন। অথচ মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ঐতিহাসিক ফাইনালের পর থেকে আর ভারতের জার্সিতে খেলতে দেখা যায়নি মহম্মদ শামিকে। কখনও বলা হচ্ছে তিনি ফিট নন। কখনও পারফরম্যান্স সত্ত্বেও স্রেফ উপেক্ষা করা হচ্ছে বলেও অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে।। রঞ্জি ট্রফিতে বাংলার প্রথম দুই ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। ডানহাতি ফাস্টবোলারের গতি ও আগুনে পুড়ে ছারখার হচ্ছে প্রতিপক্ষ। অনেকে ভেবেছিলেন, ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে থাকার পুরস্কার হিসাবেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে…

