‘মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি’, পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
সন্দীপ সরকার, কলকাতা: তিনি দুবারের বিধায়ক। ময়না থেকে এবারের বিধানসভা নির্বাচনে জিতেছেন বড় ব্যবধানে। বিজেপির মন্ত্রিসভাতেও জায়গা করে নিয়েছেন। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী হয়েছেন। তবে ক্রিকেট মাঠ থেকে দূরে থাকছেন না অশোক ডিন্ডা। ক্রিকেট মাঠে বড় দায়িত্ব পেলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সিএবি তাঁকে ভিশন ২০২৮ প্রকল্পে ফাস্ট বোলিং কোচ করেছে। সঙ্গে স্পিন বোলিং কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে উৎপল চট্টোপাধ্যায়কে। বাংলার জোরে বোলারদের দায়িত্ব পেয়েই নিজের পরিকল্পনা সাজাতে বসে গিয়েছেন ডিন্ডা। এবিপি লাইভ বাংলার সঙ্গে আড্ডা দেওয়ার ফাঁকে জানালেন সেই…

