Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মুহূর্তের ভুলে ৩ হাজার ফুট গভীর খাদে ২ জন! মাকালু অভিযানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা পিয়ালি বসাকের
মুহূর্তের ভুলে ৩ হাজার ফুট গভীর খাদে ২ জন! মাকালু অভিযানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা পিয়ালি বসাকের

সন্দীপ সরকার, কলকাতা: পদে পদে বিপদ। তাপমাত্রা হিমাঙ্কের ৫০-৬০ ডিগ্রি নীচে! ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে বইছে হাওয়া। সঙ্গে ভারগ্লাস আতঙ্ক। স্বচ্ছ কাচের মতো বরফ জমে রয়েছে। পা দিলেই তলিয়ে যেতে হতে পারে গভীর খাদে। বিপদসঙ্কুল সেই মাকালু অভিযানে গিয়েছেন হুগলির চন্দননগরের পর্বতারোহী পিয়ালি বসাক। মাকালু অভিযানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তাঁর। চোখের সামনে প্রায় তিন হাজার ফুট গভীর খাদে পড়ে গিয়েছেন দুই পর্বতারোহী! তাঁদের বেঁচে থাকার সম্ভাবনাও খুব কম। মাকালুর সামিট ক্যাম্প থেকে পিয়ালি ভিডিও বার্তায় বলেছিলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা…

Read More

পাহাড়চূড়োয় অসুস্থ চন্দননগরের পিয়ালি, অল্পের জন্য জয় হল না কাঞ্চনজঙ্ঘা, কেমন আছেন?
পাহাড়চূড়োয় অসুস্থ চন্দননগরের পিয়ালি, অল্পের জন্য জয় হল না কাঞ্চনজঙ্ঘা, কেমন আছেন?

সন্দীপ সরকার, কলকাতা: তাঁকে সকলে চেনে পাহাড়-কন্যা নামে। চন্দননগরের পিয়ালি বসাক (Piyali Basak)। দুর্গম কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়েছিলেন। বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ জয় করার অঙ্গীকার নিয়ে। তবে পাহাড়চূড়োয় অসুস্থ হয়ে পড়েন পিয়ালি। যে কারণে চার নম্বর সামিট ক্যাম্প থেকে ফিরতে হচ্ছে বঙ্গকন্যাকে। এর আগে পৃথিবীর চতুর্দশ উচ্চতম শৃঙ্গ শিশাপাংমা অভিযানে যেতে চেয়েছিলেন পিয়ালি। যে শৃঙ্গের উচ্চতা ২৬,৩০০ ফুট। উত্তর দিকে তিব্বত। সেদিক দিয়েই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই অভিযান শুরু করতে চেয়েছিলেন পিয়ালি। কিন্তু চীন প্রশাসন অনুমতি না দেওয়ায় সেই অভিযান মুলতুবি…

Read More

জীবনের ঝুঁকি নিয়ে ফের দুর্গম পর্বতশৃঙ্গ অভিযানে যাচ্ছেন পিয়ালি, খরচ নিয়ে চিন্তায়
জীবনের ঝুঁকি নিয়ে ফের দুর্গম পর্বতশৃঙ্গ অভিযানে যাচ্ছেন পিয়ালি, খরচ নিয়ে চিন্তায়

চন্দননগর: তাঁকে বলা হয় পাহাড়-কন্যা। পাহাড়ের টান উপেক্ষা করতে পারেন না। বিনা অক্সিজেনে এভারেস্ট জয়ের চ্যালেঞ্জ নিয়ে বুক চিতিয়ে লড়াই করেছিলেন। প্রায় অসাধ্য সাধন করেই ফেলেছিলেন। বিরূপ প্রকৃতির জন্য অনিচ্ছা সত্ত্বেও শেষ একশো মিটার অক্সিজেন সাপোর্ট নিতে হয়েছিল। চন্দননগরের গর্ব সেই পিয়ালি বসাক ফের বেরচ্ছেন পর্বতাভিযানে। এপ্রিল মাসে আবার পর্বত অভিযানে যাচ্ছেন পিয়ালি। চন্দননগরের পরিবেশ আকাদেমি থেকে যাঁর নামকরণ করা হয়েছে ‘হিমালয় কন্যা’। পরিবেশ আকাদেমির পক্ষ থেকে প্রকাশিত ‘হিমালয়’ নামক একটি বইও তিনি গত বছর জুন মাসে উদ্বোধন করেছিলেন।…

Read More