Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
জীবনের ঝুঁকি নিয়ে ফের দুর্গম পর্বতশৃঙ্গ অভিযানে যাচ্ছেন পিয়ালি, খরচ নিয়ে চিন্তায়
জীবনের ঝুঁকি নিয়ে ফের দুর্গম পর্বতশৃঙ্গ অভিযানে যাচ্ছেন পিয়ালি, খরচ নিয়ে চিন্তায়

চন্দননগর: তাঁকে বলা হয় পাহাড়-কন্যা। পাহাড়ের টান উপেক্ষা করতে পারেন না। বিনা অক্সিজেনে এভারেস্ট জয়ের চ্যালেঞ্জ নিয়ে বুক চিতিয়ে লড়াই করেছিলেন। প্রায় অসাধ্য সাধন করেই ফেলেছিলেন। বিরূপ প্রকৃতির জন্য অনিচ্ছা সত্ত্বেও শেষ একশো মিটার অক্সিজেন সাপোর্ট নিতে হয়েছিল। চন্দননগরের গর্ব সেই পিয়ালি বসাক ফের বেরচ্ছেন পর্বতাভিযানে। এপ্রিল মাসে আবার পর্বত অভিযানে যাচ্ছেন পিয়ালি। চন্দননগরের পরিবেশ আকাদেমি থেকে যাঁর নামকরণ করা হয়েছে ‘হিমালয় কন্যা’। পরিবেশ আকাদেমির পক্ষ থেকে প্রকাশিত ‘হিমালয়’ নামক একটি বইও তিনি গত বছর জুন মাসে উদ্বোধন করেছিলেন।…

Read More

Noel Hanna: অন্নপূর্ণা জয় করেও কফিনবন্দি হয়ে কাঠমান্ডু ফিরলেন বিখ্যাত পর্বতারোহী নোয়েল হানা
Noel Hanna: অন্নপূর্ণা জয় করেও কফিনবন্দি হয়ে কাঠমান্ডু ফিরলেন বিখ্যাত পর্বতারোহী নোয়েল হানা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যু হল প্রখ্যাত উত্তর আইরিশ পর্বতারোহী নোয়েল হানার। অন্নপূর্ণা পর্বতমালার চূড়া থেকে নামতে গিয়ে নেপালে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার সরকারি কর্মকর্তারা এই খবর জানিয়েছেন। ৫৬ বছর বয়সী অভিযাত্রী ৮,০৯১ মিটার (২৬,৫৪৫ ফুট) চূড়া সফলভাবে আরোহণ করার পরে ফিরে আসছিলেন। আরোহণের পরে চূড়া থেকে ফিরে আসার সময় সোমবার রাতে ক্যাম্প ৪-এ তাঁর মৃত্যু হয়। সেভেন সামিট ট্রেকসের মিংমা শেরপা অন্নপূর্ণা বেস ক্যাম্প থেকে জানিয়েছেন, ‘তাঁর মৃতদেহ নামিয়ে কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে।‘ হানা দশবার এভারেস্ট চূড়ায় উঠেছিলেন…

Read More

প্রকৃতির উপর অত্যাচারের ফল, গলছে এভারেস্টের বরফ, ফাটল হিমবাহে, বেস ক্যাম্প সরাতে উদ্যোগী নেপাল
প্রকৃতির উপর অত্যাচারের ফল, গলছে এভারেস্টের বরফ, ফাটল হিমবাহে, বেস ক্যাম্প সরাতে উদ্যোগী নেপাল

নয়াদিল্লি: বিশ্ব উষ্ণায়নের প্রভাবে গলছে বরফ (Global Warming)। পাতলা হতে শুরু করেছে (Melting Ice) হিমবাহের চাদর (Khumbu Glacier)। তার জেরে এভারেস্ট পর্বতে (Mount Everest) নিজেদের বেস ক্যাম্প সরিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করল নেপাল (Nepal)। এই মুহূর্তে ভূপৃষ্ঠ থেকে ৫ হাজার ৩৬৪ মিটার উঁচুতে তাদের বেস ক্যাম্পটি অবস্থিত। সেটিকে ২০০ থেকে ৪০০ মিটার নীচে নামিয়ে আনার পক্ষপাতী সে দেশের সরকার। এভারেস্ট পর্বতের খুম্বু হিমবাহের উপর বর্তমানে নেপালের বেস ক্যাম্পটি অবস্থিত। কিন্তু উষ্ণায়নের প্রভাবে বরফ গলতে শুরু করায়, হিমবাহটির চাদর পাতলা…

Read More