Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
মুহূর্তের ভুলে ৩ হাজার ফুট গভীর খাদে ২ জন! মাকালু অভিযানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা পিয়ালি বসাকের
মুহূর্তের ভুলে ৩ হাজার ফুট গভীর খাদে ২ জন! মাকালু অভিযানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা পিয়ালি বসাকের

সন্দীপ সরকার, কলকাতা: পদে পদে বিপদ। তাপমাত্রা হিমাঙ্কের ৫০-৬০ ডিগ্রি নীচে! ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে বইছে হাওয়া। সঙ্গে ভারগ্লাস আতঙ্ক। স্বচ্ছ কাচের মতো বরফ জমে রয়েছে। পা দিলেই তলিয়ে যেতে হতে পারে গভীর খাদে। বিপদসঙ্কুল সেই মাকালু অভিযানে গিয়েছেন হুগলির চন্দননগরের পর্বতারোহী পিয়ালি বসাক। মাকালু অভিযানে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে তাঁর। চোখের সামনে প্রায় তিন হাজার ফুট গভীর খাদে পড়ে গিয়েছেন দুই পর্বতারোহী! তাঁদের বেঁচে থাকার সম্ভাবনাও খুব কম। মাকালুর সামিট ক্যাম্প থেকে পিয়ালি ভিডিও বার্তায় বলেছিলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা…

Read More

সদ্য মাকে হারিয়েছেন, বিরাট দেনার দায় সামলাতে বইমেলায় স্টল এভারেস্ট-জয়ী পিয়ালির
সদ্য মাকে হারিয়েছেন, বিরাট দেনার দায় সামলাতে বইমেলায় স্টল এভারেস্ট-জয়ী পিয়ালির

চন্দননগর: তিনি বাংলা তো বটেই, গোটা দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দিয়েছেন বারবার। মাউন্ট এভারেস্টে চড়েছেন সামান্যতম অক্সিজেনের সাহায্য়ে। অন্নপূর্ণা, মাকালু-র মতো ছ’টি আট হাজার মিটার উচ্চতার শৃঙ্গ জয় করেছেন। সেই পিয়ালি বসাক চরম অর্থ সংকটে। মাথার ওপর বিরাট দেনার দায়। পরিস্থিতি সামাল দিতে চন্দননগর বইমেলায় স্টল দিলেন এভারেস্ট জয়ী কন্যা। সেই স্টলেও রয়েছে পাহাড়ের ছোঁয়া। পাহাড়ি পথে যেতে যেতে সেখানকার জ‌্যাকেট বা জুতো সংগ্রহ করতেন। সেগুলো বিক্রি করেই কিছু লাভের আশায় স্টলে বসছেন পিয়ালি নিজেই। সঙ্গে থাকছেন বোন…

Read More

দুর্গম অন্নপূর্ণা জয় কীভাবে ? অভিজ্ঞতা শুনিয়ে পিয়ালি বসাক তৈরি হচ্ছেন মাকালু অভিযানে
দুর্গম অন্নপূর্ণা জয় কীভাবে ? অভিজ্ঞতা শুনিয়ে পিয়ালি বসাক তৈরি হচ্ছেন মাকালু অভিযানে

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : অন্নপূর্ণা জয় করে ঘরে ফিরেছেন পিয়ালি বসাক (Piyali Basak)। ১৭ই এপ্রিল বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গে পৌঁছে রেকর্ড গড়েন চন্দননগরের পর্বতারোহী (Mountaineer)। কেমন ছিল সেই অভিজ্ঞতা, গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা শোনানোর পাশাপাশি পিয়ালি তৈরি হচ্ছেন তাঁর পরের লক্ষ্যপূরণে। এবার তার লক্ষ্য মাউন্ট মাকালু (Mount Makalu)। কীভাবে অন্নপূর্ণা জয় ? দুর্গম শৃঙ্গের প্রতি তাঁর অমোঘ আকর্ষণ। সেই শৃঙ্গ জয়ের টানেই বারবার ঘর ছেড়ে বেরিয়ে পড়েন তিনি। এবারও বেরিয়েছিলেন। ফিরলেন বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ জয় করে। প্রতিকূলতার পাহাড়…

Read More