হাড়হিম ‘ওমেগা ব্লকে’ প্রাণঘাতী তাপপ্রবাহ! লাফিয়ে বাড়ছে মৃত্যু! ক্লাইমেট চেঞ্জের ভয়াবহ অভিশাপ ফলছে?
Severe Heatwave: ফুটছে ইউরোপ! উদ্বিগ্ন বিজ্ঞানীরা! ফ্রান্সে প্রায় ১০০০ অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে। বলা হয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। যেসব অঞ্চল ‘রেড অ্যালার্টে’র আওতায় ছিল, সেগুলিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে মোকাবিলা করা সম্ভব? জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউরোপে ভয়াবহ পরিস্থিতি। তাপপ্রবাহে হাঁসফাস অবস্থা ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানির। প্রতিদিন রেকর্ড ভাঙছে ইউরোপের তাপমাত্রা! ফ্রান্সে অতিরিক্ত মৃত্যু প্রায় ১ হাজার। ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী বোর্দেওক্সে ক’দিন আগেই পারদ রেকর্ড ৪১.৯ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ঠেকেছিল!…

)