C/2022 E3 (ZTF): সাবধান! ৫০ হাজার বছর পর পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর এক ধূমকেতু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরেই ধূমকেতু! এর নামই তো ‘ধূমকেতু’, ফলে এ তো ধূমকেতুর মতোই আসবে। এই ২০২৩ সালেও এটা ঘটবে– এ আর আশ্চর্য কী! জানা গিয়েছে, আর কয়েক সপ্তাহের মধ্যেই পৃথিবীকে অতিক্রম করবে এটি। খালি চোখে দেখাও যাবে এটিকে। ৫০ হাজার বছর পরে ধূমকেতুটি দৃশ্যমান হতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মহাকাশ গবেষণা সংস্থা জুইকি ট্রানসিয়েন্ট ফ্যাসিলিটি গত বছরের মার্চ মাসেই এই ধূমকেতুর সন্ধান পেয়েছিল। তখন এটি বৃহস্পতি গ্রহটিকে অতিক্রম করছিল। গবেষকেরা ধূমকেতুটির নাম দিয়েছিলেন ‘সি/২০২২ ই৩…

