Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
অযোগ্যদের বহাল রেখে কি আগামী প্রজন্মের সর্বনাশ করতে চান মমতা?: পবিত্র সরকার
অযোগ্যদের বহাল রেখে কি আগামী প্রজন্মের সর্বনাশ করতে চান মমতা?: পবিত্র সরকার

অযোগ্যদের চাকরিতে বহাল রাখার প্রস্তাব দিয়ে আগামী প্রজন্মের সর্বনাশ করার পরিকল্পনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রীর মন্তব্যে এমনই প্রতিক্রিয়া দিলেন শিক্ষাবিদ পবিত্র সরকার। মুখ্যমন্ত্রীকে তাঁর প্রশ্ন, ‘যে শিক্ষক দুর্নীতি করে চাকরি পেয়েছেন বলে আদালতে চিহ্নিত হয়ে গেছেন তিনিই বা ছাত্রছাত্রীদের সামনে মুখ দেখাবেন কী করে?’ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আদালতের নির্দেশে বেআইনিভাবে নিযুক্তদের চাকরি থেকে বহিষ্কার এখন প্রায় সময়ের অপেক্ষা। বুধবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, অবৈধভাবে নিযুক্তদের চাকরি যাবেই। ৭ নভেম্বরের মধ্যে অবৈধভাবে নিযুক্তরা চাকরিতে ইস্তফা না দিলে তাদের বিরুদ্ধে…

Read More