বিক্ষোভে জ্বলছে পাকিস্তান, সিন্ধের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন, মৃত্যু ২ প্রতিবাদীর
ভারতের প্রত্যাঘাতে নিজেদের জায়গাটা ভালই বুঝে গিয়েছে পাকিস্তান। দু-দিনের সংঘর্ষে কার্যত দুরমুশ হয়ে গিয়েছে তাদের প্রতিরক্ষার খুঁটিগুলো এদিকে পাকিস্তানের অন্দরেও ক্ষোভের প্রচণ্ড আগুন। পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে এগোচ্ছে। দেশে জল নিয়ে তীব্র সংকট দেখা দিয়েছে। সিন্ধু ও পাঞ্জাবের মধ্যে জল নিয়ে চলছে তীব্র বিরোধ। সমস্যাটা এমন জায়গায় পৌঁছেছে যে, মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ। একদিকে বালুচিস্তানে তীব্র অস্থিরতা, অন্যদিকে সিন্ধু প্রদেশও জ্বলছে। সিন্ধুর মানুষ বিতর্কিত ছয়টি ক্যানেল…

