বন্যা-বিধ্বস্ত শ্রীলঙ্কায় মেয়াদ উত্তীর্ণ ত্রাণসামগ্রী পাঠাল পাকিস্তান ! সোশাল মিডিয়ায় সমালোচনার
শ্রীলঙ্কার পাশে থাকার বার্তা দিতে গিয়েছিল পাকিস্তান। আর সেকাজ করতে গিয়ে এমন ঘটনা ঘটাল যাকে কেন্দ্র করে সমালোচনা ঝড় উঠেল। সোশাল মিডিয়ায় পাকিস্তানের তীব্র সমালোচনা শুরু হয়েছে। বন্যা-বিধ্বস্ত শ্রীলঙ্কায় ত্রাণসামগ্রী পাঠানো নিয়ে ঘটনার সূত্রপাত। কলম্বোর উদ্দেশে ত্রাণ-সামগ্রী পাঠানো হয় পাকিস্তান দূতাবাস থেকে। কিন্তু, তাজ্জব ব্যাপার, যে ত্রাণ-সামগ্রী পাঠানো হয়েছে তা মেয়াদ-উত্তীর্ণ। কনসাইনমেন্টের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করে পাকিস্তানের হাই কমিশন। কঠিন সময়ে ইসলামাবাদ যে কলম্বোর পাশে রয়েছে সেই বার্তা সোশাল মিডিয়ায় পৌঁছে দিতে চেয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করে…

