বঞ্চনার অভিযোগে সরব, অভয়ার পরিবারের ক্ষোভের মুখে পুরসভার স্বাস্থ্যকর্মীরা
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: একঘরে করে দেওয়া হয়েছে আমাদের, আগেকার দিনে যেমন ছিল, সেইভাবেই আমরা আছি। এই অভিযোগের পর এবার পুরসভার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করলেন আরজি করের নিহত তরুণী চিকিৎসকের বাবা। মঙ্গলবার ডেঙ্গি সচেতনতা বৃদ্ধি ও সমীক্ষা করতে এলাকায় যান পুরসভার কর্মীরা। ইচ্ছাকৃতভাবে তাঁদের বাড়ি বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যদিও পুরসভার দাবি, শোকের আবহে পরিবারকে বিরক্ত না করতেই বাড়িতে যাননি পুরকর্মীরা। পাড়া-প্রতিবেশী, দোকানদারদের বিরুদ্ধে কার্যত একঘরে করে রাখার অভিযোগ করেছিলেন আগেই। এবার খোদ পুরসভার বিরুদ্ধে…

