Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
‘দলের সাথে আছি, দলের সাথেই ছিলাম’, এসএসকেএম থেকে বেরনোর সময় বললেন পার্থ
‘দলের সাথে আছি, দলের সাথেই ছিলাম’, এসএসকেএম থেকে বেরনোর সময় বললেন পার্থ

#কলকাতা:  শনিবার প্রেসিডেন্সি জেল-এ আচমকাই অসুস্থ হয়ে পড়েন  পার্থ চট্টোপাধ্যায়, তাঁকে নিয়ে আসা হল এসএসকেএম-এ। গাড়ি থেকে নামার সময় সাংবাদিকদের প্রশ্নে অপসারিত মন্ত্রী বলেন, ” শরীরটা ভাল নেই।” পার্থ চট্টোপাধ্যায়ের পা ফুলে গিয়েছিল, তাই হাসপাতালে তাঁর এক্স-রে করা হয়। এসএসকেএম থেকে বেরনোর সময় প্রাক্তন মন্ত্রী বলেন, ‘দলের সাথে আছি, দলের সাথেই ছিলাম’! চারদিকে পুলিশে-পুলিশে ছয়লাপ, পার্থ আর কিছু বলতে পারার আগেই তাঁকে তুলে নেওয়া হয় গাড়িতে! গাড়ি রওনা দেয় প্রেসিডেন্সি জেল-এর উদ্দেশ্যে। শনিবার অন্যদিনের তুলনায় হাসপাতাল চত্বর অনেকটাই ফাঁকা ছিল,…

Read More

SSKM-এ পার্থের জন্য ৬ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড, আছেন ডক্টর অর্পিতা রায়চৌধুরী
SSKM-এ পার্থের জন্য ৬ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড, আছেন ডক্টর অর্পিতা রায়চৌধুরী

এসএসকেএম হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর চিকিৎসার জন্য ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সূত্রের খবর, সেই মেডিক্যাল বোর্ডে আছেন কার্ডিয়োলজিস্ট সরোজ মণ্ডল, নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরীরা। শারীরিক অসুস্থতার জন্য শনিবার ব্যাঙ্কশাল আদালতে পার্থের আইনজীবী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে ভরতির আর্জি জানান। যদিও জোকার ইএসআই হাসপাতাল বা আলিপুরের কমান্ড হাসপাতালে ভরতির পক্ষে সওয়াল করেন ইডির আইনজীবী। শেষপর্যন্ত পার্থকে এসএসকেএমে আনার নির্দেশ দেয় আদালত। যে পার্থকে দু’দিনের ইডির হেফাজতে পাঠিয়েছে ইডি। সেইমতো সন্ধ্যা সাড়ে সাতটার দিকে…

Read More