PCOD Awareness: হরমোনস কমে বাড়ে, PCOD ঘরে ঘরে! বাঁচার উপায়…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজকের দিনে মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণ সমস্যাগুলির মধ্যে অন্যতম হল পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা PCOD। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, ভারতে প্রায় ২০% প্রজননক্ষম মহিলারা এই রোগে আক্রান্ত। তাই মহিলাদের সুস্থতা ও প্রজননক্ষমতা বজায় রাখতে প্রতি বছর সেপ্টেম্বর মাসকে PCOD/PCOS সচেতনতা মাস হিসেবে পালন করা হয়। PCOD কী? PCOD হল একটি হরমোনজনিত সমস্যা। মহিলাদের ডিম্বাশয়ে (Ovary) অনেক ছোট ছোট সিস্ট তৈরি হয়, যার ফলে হরমোনের ভারসাম্য নষ্ট হয়। এর ফলে ঋতুচক্র অনিয়মিত হয়ে যায় এবং নানা…

