ওড়ার কিছুক্ষণের মধ্যেই আগুনের গোলায় পরিণত হল গোটা বিমান, মুহূর্তে ভেঙে পড়ে মৃত্যু বহু যাত্রীর
Plane Crash: বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরপরই আগুন ধরে যায়। আগুনের দাপটে উদ্ধারকারী দল সময়মতো বিমানের কাছে পৌঁছাতে পারেননি জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর্যটকদের এলাকা ঘুরে দেখাতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ছোট যাত্রী বিমানটি ভেঙে পড়ে। দাউদাউ আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু ১১ পর্যটক ও ২ বিমানকর্মীর। শনিবার মর্মান্তিক ওই ঘটনাটি ঘটেছে পেরুতে। শনিবার পেরুর বিখ্য়াত ‘নাজকা লাইনস’ দেখানোর জন্য পেরুর পিসকে এলাকা থেকে আকাশে ওড়ে। লক্ষ্য ছিল পেরুর মরুভূমির…

)