শেখ হাসিনার বৈঠকে যোগ দেওয়ার মাশুল? শাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
Shakib Al Hasan: দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার পাশে ভার্চুয়ালি দেখা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হামলার মুখে পড়লেন ক্রিকেটার শাকিব আল হাসান। মাগুরায় তাঁর পৈতৃক বাসভবনে পেট্রোল বোমা ছুড়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। রাজনৈতিক আক্রোশ থেকেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আওয়ামি লীগ। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়া দিল্লিতে আয়োজিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যোগ দেওয়ার পরপরই হামলার মুখে পড়ল বিশ্বখ্যাত অলরাউন্ডার তথা আওয়ামি লীগের প্রাক্তন সংসদ…

)