PHERA Movie Poster Release: ‘শিকড়ে ফেরার আখ্যান’, প্রকাশ্যে এল সঞ্জয় মিশ্র ও ঋত্বিক চক্রবর্তীর নতুন ছবি ‘ফেরা’-র পোস্টার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতির শহর, আধুনিকতার ইঁদুর দৌড় আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি পুরনো ঘর— এই নিয়েই দানা বেঁধেছে নন্দী মুভিসের নতুন সিনেমা ‘ফেরা’। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির প্রথম অফিশিয়াল পোস্টার। প্রদীপ কুমার নন্দী প্রযোজিত এবং পৃথা চক্রবর্তী পরিচালিত এই ছবি এক গভীর জীবনদর্শনের কথা বলতে চলেছে। ছবির কাস্টিংয়ে রয়েছে বড় চমক। মুখ্য ভূমিকায় দেখা যাবে বলিউডের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় মিশ্র এবং টলিউডের ভার্সেটাইল অভিনেতা ঋত্বিক চক্রবর্তী-কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহিনী সরকার ও প্রিয়াঙ্কা সরকার।…
