‘মুখ্য়মন্ত্রীর কল রেকর্ড প্রকাশ্য়ে আনতে চাই না, আদালতে যাক তৃণমূল’, চ্যালেঞ্জ শুভেন্দুর
অর্ণব মুখোপাধ্য়ায়, কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : ‘মুখ্য়মন্ত্রীর কল রেকর্ড প্রকাশ্য়ে আনতে চাই না। তৃণমূল আদালতে যাক, আমিও লড়ে নেব।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) ফোন বিতর্কে পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সব সভাতেই প্রমাণ ছাড়া অভিযোগ করেন বিরোধী দলনেতা, পাল্টা সুর চড়িয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির লড়াই ক্রমেই যেন পরিণত হচ্ছে আদালতের লড়াইয়ে ! একে অপরকে শুধুই হুঁশিয়ারি-চ্য়ালেঞ্জ…আর বাগযুদ্ধ ! তৃণমূলের সর্বভারতীয় দলের তকমা চলে যাওয়ার পর মমতা…

