দু’মাস আগেই বিবাহবিচ্ছেদে সিলমোহর পড়ে, প্রয়াত ‘ভাবিজী ঘর পর হ্যায়’ অভিনেত্রীর প্রাক্তন স্বামী
মুম্বই: ‘ভাবিজী ঘর পর হ্যায়’ খ্যাত অভিনেত্রী শুভাঙ্গী আত্রের প্রাক্তন স্বামী প্রয়াত। মাত্র দু’মাস আগেই বিবাহবিচ্ছেদ হয় শুভাঙ্গী এবং তাঁর প্রাক্তন স্বামী পীযূস পুরের। লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন পীযূস। বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। প্রাক্তন স্বামীর মৃত্যুতে ভেঙে পড়েছেন শুভাঙ্গী। (Shubhangi Atre’s Ex Husband Dies) হিন্দি সিরিয়ালের অতি পরিচিত মুখ শুভাঙ্গী। তবে ‘ভাবিজী ঘর পর হ্য়ায়’ সিরিয়ালটি তাঁকে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। ২০০৩ সালে শুভাঙ্গী এবং পীযূস সাতপাকে বাঁধা পড়েন। তাঁদের কোলে সন্তান আসে…

