পিছন পানে তাকাই যদি কভু : নিম-হলুদ বেটে শুদ্ধস্নান, মুখে ছোঁয়ানো মধু আর হারিয়ে যাওয়া ‘পয়লা বৈশাখ’
এই গোটা চৈত্র-বৈশাখ মাসটাই যেন অপাংক্তেয় মফঃস্বলের মাস। সংক্রান্তির দিন ঝড় উঠবেই। নেড়া ছাদের ওপর হেলে পড়ত পাশের বাড়ির আমগাছটা।পিছন পানে তাকাই যদি কভু একটা সাইকেলের বেল শুনলেই একছুট্টে চলে যাওয়া। ঝুলি থেকে যা বেরবে তা মণিমাণিক্যের কম কী! চিঠি জোড়া নববর্ষের শুভেচ্ছা। শুরুতেই অনুযোগ, ‘অনেকদিন তোমার পত্র পাই না।’ তারপর হলদে পোস্টকার্ডের দিনগুলো পেরিয়ে দূরভাষ এল। ‘হালখাতার রং লাল কেন হয়’, এমনিই কিছু অবান্তর প্রশ্ন করতে করতে মায়ের হাত ধরে হেঁটে যাচ্ছিল যে শিশু, আজ তার বয়স কত?…

