শুনেছেন না কি? ২০৩০ সালের মধ্যে দেশের ১ শতাংশ জনতাই হবেন কোটি টাকার মালিক!
কলকাতা: এইচএসবিসি হোল্ডিংস পিএলসি-র (HSBC Holdings Plc) একটি রিপোর্ট অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সিঙ্গাপুরের জনসংখ্যায় মিলিয়নেয়ারের সংখ্যা বর্তমানে এশিয়ার শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে যাবে। এই ফিনান্সিয়াল হাবটি এশিয়া-প্যাসিফিকের তালিকার শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, সিঙ্গাপুরের পরেই তালিকায় থাকবে অস্ট্রেলিয়া, হংকং এবং তাইওয়ান। এই ৪ দেশের মিলিয়নেয়ারের অনুপাতের সংখ্যা গত ১০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুপাতের সংখ্যার চেয়ে বেশি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এইচএসবিসি-র রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে এই সমীক্ষায় প্রথম স্থান দখল করেছিল অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুর…

