পিপিএফ, সুকন্যা সমৃদ্ধির সুদের হার কমবে ? সরকার শীঘ্রই নেবে সিদ্ধান্ত
Small Savings Schemes : রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট (RBI Repo Rate) কমানোর পর একাধিক ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) সুদের হার (Interest Rate) কমিয়েছে। সেই সূত্র ধরেই আগামী ৩০ জুন বড় সিদ্ধান্ত নিতে পারে সরকার। কোন-কোন স্কিমের সুদের হার কমতে পারে সরকার ৩০ জুন, ২০২৫ তারিখে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ), ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (এসসিএসএস)-এর মতো স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদের হার পর্যালোচনা করতে চলেছে। এই পর্যালোচনা প্রতি ত্রৈমাসিকে অনুষ্ঠিত হয় ও পরবর্তী তিন মাস ধরে…







