প্রসেনজিতের বাড়িতে অমিত শাহ-শুভেন্দু-শমীক, ১৫ মিনিটের সাক্ষাতে কী নিয়ে আলোচনা? ফাঁস করলেন লকেট
দিল্লিতে দেওয়া কথা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! কলকাতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাজির হলেন পদ্মশ্রী প্রাপক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে। ১৫ মিনিটের এই ঘরোয়া আড্ডায় সিনেমা আর বই নিয়ে কী কথা হলো তাঁদের মধ্যে? অয়ন শর্মা: সোমবার কলকাতায় ঝটিকা সফরে এসে বাংলা সিনেমার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাসভবনে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য সম্প্রতি দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘পদ্মশ্রী’-তে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ। সেই সূত্রেই এদিন বিকেলে অভিনেতার…

)