Mohun Bagan: রডরিগেজের জোড়া গোলে পিছিয়ে পড়েও কামব্যাক! ফের জয়ের সরণীতে মোহনবাগান!
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: আইএসএলে ফের জয়ের সরণীতে মোহনবাগান। পিছিয়ে পড়েও কামব্যাক! অ্যাওয়ে ম্যাচে পঞ্জাবকে হারিয়ে বছর শেষ করলেন মোলিনা ছেলেরা। আইএসএলে টানা ৮ ম্যাচে জয়। । ৮৩ দিন দিন অপরাজিত ছিল মোহনবাগান। এরপর গোয়ার বিরুদ্ধে ছন্দপতন! ২-১ গোলে হেরে যায় সবুজ-মেরুন। পঞ্জাবের বিরুদ্ধে কী হবে? এদিন ম্য়াচের ১২ মিনিটেই পিছিয়ে পড়ে মোহনবাগান। সবুজ-মেরুনের ডিফেন্স চিড়ে একা বল নিয়ে এগিয়ে গিয়ে দুরন্ত গোল করেন রিকি সাবং। সেই গোল আর শোধ হয়নি প্রথমার্ধে। খেলা ঘুরে যায় দ্বিতীয়ার্ধে। আলবার্তো রডরিগেজের…

