ব্যক্তিগত ছবি ফাঁসের হুমকি, আত্মহত্যার প্ররোচনা, অপরাধ কবুল ‘পুষ্পা’ অভিনেতার
কিছুদিন আগের ঘটনা, মহিলার ব্যক্তিগত ছবি ফাঁস করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অপরাধে গ্রেফতার করা হয়েছিল ‘পুষ্পা’ অভিনেতা জগদীশকে। গত ৬ ডিসেম্বর গ্রেফতার হন জগদীশ। এধরনের অপরাধে তাঁর গ্রেফতারির ঘটনায় হতবাক হয়ে যান ‘পুষ্পা’ অনুরাগীরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জগদীশ তাঁর অপরাধের কথা স্বীকারও করে নিয়েছেন। কী ঘটেছে? জগদীশকে চলতি মাসের শুরুর দিকে হেফাজতে নিয়েছিল হায়দরাবাদের পুঞ্জগুট্টা পুলিশ। তাঁকে আদালতে পেশ করে চঞ্চলগুদা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। কিন্তু কী ছিল তাঁর অপরাধ? পুলিশ সূত্রে খবর, গত ২৯শে নভেম্বর আত্মহত্যা করেন…

