Mimi Chakraborty: বেপরোয়া, অপ্রতিরোধ্য মিমি, সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ছে ‘ক্যুইনস’
Queens: উত্তরবঙ্গের রাজনীতি, অপরাধ এবং পারিবারিক প্রতিশোধকে কেন্দ্র করে এগোবে সিরিজের প্রেক্ষাপট। স্বামীর মৃত্যুর প্রতিশোধ নিতে চরম পদক্ষেপ করতে দেখা যাবে অভিনেত্রীকে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের একবার নির্ঝর-মিমি জুটি। ফের একবার ওটিটির পর্দায় ঝড় তুলতে চলেছে নতুন থ্রিলার সিরিজ ক্যুইন। আর সেখানেই মুখ্যভূমিকায় দেখা যেতে চলেছে মিমিকে। সরকার পরিবারের এই গল্পে অন্দরে লুকিয়ে রয়েছে এমন সব রহস্য। উত্তরবঙ্গের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজে রয়েছে নারীদের লড়াই ও প্রতিশোধের গল্প। মিমির পাশাপাশি ওয়েব সিরিজে থাকবেন জয়দীপ মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, দুর্বার…

)