রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় আসছেন শাহ, বাংলাদেশ লাগোয়া জেলায় করবেন জনসভাও
নির্বাচন এলেই বিজেপির বাঙালিয়ানা ফুটো ওঠে। ২০১৯ ও ২০২১ সালের আগে তা দেখা গিয়েছে। এবার ২০২৪ সালের আগেও ফের একবার বিজেপির বাঙালিয়ানা দেখা যেতে শুরু করেছে। এই আবহে চৈত্র সংক্রান্তিতে বঙ্গ সফরের পর ফের একবার রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় পা রাখতে পারেন অমিত শাহ। জানা গিয়েছে কলকাতায় এসে রবীন্দ্র জয়ন্তীতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সে দিন পশ্চিমবঙ্গে একটি জনসভাও করবেন তিনি। তবে সেই জনসভার স্থান, কালের বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি দলের তরফে। তবে শোনা যাচ্ছে…

