হাওড়ায় রাম নবমীর মিছিলে পড়ল পেট্রল বোমা, কাচের বোতল, পালটা হামলায় জ্বলল দোকান
ফের হাওড়ায় রাম নবমীর মিছিলে হামলার অভিযোগ। বৃহস্পতিবার হাওড়ার ক্যারি রোডে কাজিপাড়া এলাকায় রাম নবমীর মিছিলে বোমা ও পেট্রল বোমা ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। এর পর অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। রাস্তার পাশে একাধিক দোকান ভাঙচুর হয়। আগুন দেওয়া হয় ফুটপাথের বেশ কয়েকটি দোকানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার সন্ধ্যা বাজার কাছে অঞ্জনী পুত্র সেনার রামনবমীর মিছিলের আয়োজন করেছিল। মিছিলে বোমা ও মোলটভ ককেটল (পেট্রল বোমা) ছোড়ার অভিযোগ ওঠে। মিছিল সক্ষ্য করে বিয়ারের বোতল ও কাচের…

