রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, নজরবন্দি করা হোক মমতাকে, দাবি তুললেন শুভেন্দু
কলকাতা: রামনবমী ঘিরে অশান্তির রেশ কাটেনি এখনও। তার মধ্যেই হনুমান জয়ন্তী নিয়ে চাপানউতোর শুরু হয়েছে। সেই আবহেই এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নজরবন্দি করার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) নামানোর নির্দেশ দিয়েছে আদালত। সেই নিয়ে নবান্নের তরফে তিন কোম্পানি বাহিনী নামানোর আবেদনও জানানো হয়েছে। তার পর, আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবারই মমতাকে গৃহবন্দি করার দাবি জানালেন শুভেন্দু। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নজরবন্দি করার দাবি কেন্দ্রীয় বাহিনী দিয়ে আগামী কালই…


