ভগ্নপ্রায়, জরাজীর্ণ মহিষাদলের ৩০০ বছরের পুরনো রাম মন্দির, কবে হবে সংস্কার?
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: ২২ জানুয়ারি অযোধ্য়ায় রাম মন্দিরের ( Ayodhya Ram Mandir ) উদ্বোধনে প্রস্তুতি ঘিরে যখন তৎপরতা তুঙ্গে, তখন ১ হাজার ৫১ কিলোমিটারেরও বেশি দূরে, পূর্ব মেদিনীপুরের মহিষাদলের ( Mahishadal Ramjiu Mandir ) রামজিউর মন্দিরের অবস্থা জরাজীর্ণ। ৩০০ বছর আগে মহিষাদল রাজ পরিবারের রানি জানকী দেবী রামবাগ গ্রামে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। রামমন্দির উদ্বোধনের প্রাক্কালে সেই মন্দির সংস্কারের দাবি যেমন উঠল, তেমনই তা নিয়ে শুরু হল রাজনৈতিক দড়িটানাটানি। এখানে রামচন্দ্র ও সীতার বিগ্রহ পাশাপাশি রয়েছে। সেই সঙ্গে…

