Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
দেশের মধ্যে প্রথম আধার কার্ড পেয়েছিলেন ইনি! কে তিনি, কোথায় আছেন এখন ?
দেশের মধ্যে প্রথম আধার কার্ড পেয়েছিলেন ইনি! কে তিনি, কোথায় আছেন এখন ?

পুণে: দুপুর আড়াইটে। সারা সকাল কাজ সেরে নিজের কুঁড়েঘরে ফিরলেন রঞ্জনা সোনাওয়ানে। এবার স্বামী-সন্তানের জন্য রান্নাবান্না করতে হবে। রঞ্জনার কুঁড়েঘরে গ্যাস নেই। মাটির উনুনই জ্বালালেন। গোটা কুঁড়ে ঢেকে গেল ধোঁয়ায়। শুধু গ্যাস নয়, রঞ্জনার বাড়িতে বিদ্যুৎ নেই, নেই শৌচাগারও। নোটবন্দীর পর থেকে তিনি একটা ঠিকঠাক কাজও জোটাতে পারেননি। তাঁর হাতে টাকাও নেই। তবে রঞ্জনার কাছে আধার কার্ড আছে। তিনিই দেশের প্রথম আধার কার্ড হোল্ডার। গোটা ভারত তাঁকে এই কারণেই চেনে। রঞ্জনা পেশায় দিনমজুর। খেলনাও বানান। গ্রামে মেলা বসলে নিজের…

Read More