Ranveer Singh: ‘রণবীর আমাদের অন্ধকারে রেখেছে’ ফেডারেশনের ‘ব্যান’ নিয়ে বিস্ফোরক আর্টিস্ট অ্যাসোসিয়েশন প্রধান পুনম ধিলোঁ
Don 3 Controversy: বলিউডে রণবীর সিং বনাম ফারহান আখতারের ‘ডন ৩’ বিবাদ এবার আরও জটিল! রণবীরের বিরুদ্ধে ফেডারেশনের (FWICE) নেওয়া ‘অসহযোগিতা’ পদক্ষেপ নিয়ে এবার মুখ খুললেন অভিনেতাদের সংগঠন CINTAA-এর সভাপতি পুনম ধিলোন। তাঁর অভিযোগ, রণবীর তাঁদের মেম্বার হওয়া সত্ত্বেও এই বিষয়ে আর্টিস্ট অ্যাসোসিয়েশনকে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয়েছে। জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘ডন থ্রি’ (Don 3) থেকে রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানো এবং তার জেরে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE)-এর নেওয়া কঠোর পদক্ষেপকে কেন্দ্র করে টালমাটাল বলিউড।…

