বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ব্রাজ়িলের তারকা? স্ক্যান রিপোর্টের অপেক্ষা, উদ্বেগে আনসেলোত্তি
ফিলাডেলফিয়া: হাইতিকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখেছে ব্রাজ়িল । ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে দিয়ে গ্রুপ সি-র শীর্ষে উঠে এসেছে ব্রাজ়িল । তবে সেই ম্যাচের শেষেও ব্রাজ়িল শিবিরে উৎকণ্ঠা । হাইতির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনহা (Raphinha) । প্রথমার্ধে গোল করার কাছাকাছি চলে গিয়েছিলেন একাধিকবার । তবে হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়ে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন । শনিবারই তাঁর চোট পাওয়া হ্যামস্ট্রিংয়ের স্ক্যান করানো হয়েছে । রিপোর্টের অপেক্ষায় সেলেকাও শিবির । নেইমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রের স্ক্যান হয়েছিল…

