Sanju Samson–Ravindra Jadeja: আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রেড; ‘থালাপতি’কে ছেড়েই দিল চেন্নাই! ২২৫ গুণ বেতন বাড়ালেন স্যামসন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ সালের আইপিএল নিলাম (IPL 2026 Auction) হবে আবু ধাবিতে (Abu Dhabi)। আগামী বছর আইপিএল ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত চলতে পারে বলেই মনে করা হচ্ছে। আর এখন চলছে ভরপুর ট্রেডিংয়ের মরসুম। জার্সিবদলের একেবারে গরমাগরম বাজারে আসছে একের পর এক আপডেট। তবে ট্রেডিংয়ে সবচেয়ে বেশি চর্চায় ছিলেন দুই ভারতীয় তারকা-সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজা (Sanju Samson-Ravindra Jadeja Swap Deal)! স্যামসন-জাদেজা লেনদেন প্রতীক্ষার অবসান। আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ট্রেড হয়ে গেল…

)