RBI new rules on Digital Payment: আর OTP নয়, ১ এপ্রিল থেকেই বদলে গেল অনলাইনে পেমেন্ট করার নিয়ম: GPay-paytm-PhonePe করার আগে একবার জেনে নিন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনলাইন কেনাকাটা বা টাকা লেনদেনের ক্ষেত্রে মোবাইলে আসা একটি ওটিপি-ই ছিল আমাদের শেষ সুরক্ষা কবচ। কিন্তু ১লা এপ্রিল থেকে সেই ধারণা বদলে যাচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) জানিয়েছে, সাইবার জালিয়াতি এবং ফিশিং অ্যাটাক যে হারে বাড়ছে, তাতে শুধুমাত্র ওটিপি-র ওপর ভরসা করে ডিজিটাল পেমেন্টকে সুরক্ষিত রাখা সম্ভব নয়। ফলে, ডিজিটাল লেনদেনের জন্য ‘অ্যাডিশনাল ফ্যাক্টর অফ অথেন্টিকেশন’ (AFA)-এর ক্ষেত্রে নতুন ফ্রেমওয়ার্ক চালু করা হয়েছে। কেন ওটিপি আর নিরাপদ নয়? আরবিআই-এর পর্যবেক্ষণে উঠে এসেছে যে, প্রতারকরা…
