Indian Stock market massive fall: ১ ডলার কিনতে লাগছে ৯৫ টাকা, রোজ রক্তাক্ত শেয়ারবাজার — ২০০৮-এর মতো বিপর্যয় আসছে ভারতে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সোমবার বললেন,টাকার পরিস্থিতি ঠিকঠাকই আছে। অর্থনীতিও স্বাস্থ্যবান। কিন্তু সংখ্যাগুলো বলছে, অন্য কথা। ২৮ ফেব্রুয়ারি পশ্চিম এশিয়ায় সংঘাত শুরুর পর থেকে ডলারের বিপরীতে ভারতীয় টাকার দাম কমেছে ৪ শতাংশেরও বেশি। ২৭ মার্চ বন্ধের বাজারে এক ডলার = ৯৫ টাকার কাছাকাছি। BSE সেনসেক্স একই সময়ে নেমেছে ১১ শতাংশ, NSE নিফটি ১০.৫ শতাংশ। তেলই আসল সমস্যা সংকটের কেন্দ্রে রয়েছে অপরিশোধিত তেলের দাম। ব্রেন্ট ক্রুড যখন যুদ্ধ শুরু হয়, তখন ব্যারেলপ্রতি ছিল ৬৫-৭০ ডলার। এখন তা…

