রিলায়েন্সের ইন্ডাস্ট্রিজের মার্চ ত্রৈমাসিকের ফল প্রকাশ, সোমবার স্টক বাড়বে না কমবে ?
Stock Market Today : ভারতের শেয়ার বাজারের (Indian Stock Market) ভিত অনেকটাই নির্ভর করে এই কোম্পানির ওপর। শুক্রবার সেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চতুর্থ ত্রৈমাসিকের ফল (Reliance Industries Q4 Results) প্রকাশিত হল। জেনে নিন, কী পরিস্থিতি কোম্পানির। সোমবার ফের বাড়বে রিলায়েন্সের স্টক ? কেমন ফল করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এদিন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ জানুয়ারি-মার্চ 2025 ত্রৈমাসিকের ফলাফল ঘোষণা করেছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোম্পানির নিট মুনাফা 19,407 কোটি টাকা রেকর্ড করেছে। যা আগের ত্রৈমাসিকের 18,540 কোটি টাকার বেশি। আগের আর্থিক বছরের একই সময়ের…

