Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
ভারতসেরা মোহনবাগানের ছোটরাও, গড়ল ইতিহাস! ফাইনালে হ্যাটট্রিক শিলিগুড়ির ছেলের
ভারতসেরা মোহনবাগানের ছোটরাও, গড়ল ইতিহাস! ফাইনালে হ্যাটট্রিক শিলিগুড়ির ছেলের

বড়দের পরে ভারতসেরা হলেন মোহনবাগান সুপার জায়ান্টের ছোটরাও। সোমবার রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ফাইনালে (ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ) ক্লাসিক ফুটবল অ্যাকাডেমিকে ৩-০ গোলে হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। ফাইনালে দুর্দান্ত খেলে হ্যাটট্রিক করেন শিলিগুড়ির ছেলে পাসাং দোরজি তামাং। আর তাঁর সেই হ্যাটট্রিকের সুবাদে বাংলার প্রথম দল হিসেবে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে চ্যাম্পিয়ন হল মোহনবাগান। আর সেই জয়ের ফলে মেরেকেটে দেড় মাসের মধ্যে সবুজ-মেরুন তাঁবুতে তিনটি জাতীয় পর্যায়ের ট্রফি ঢুকল। গত ২৩ ফেব্রুয়ারি আইএসএলের লিগ শিল্ড জয় নিশ্চিত করে ফেলেছিল মোহনবাগান। ১২ এপ্রিল…

Read More