‘মুখ্যমন্ত্রীর মৌখিক আশ্বাস আগে বাস্তবায়ন হোক তারপর কর্মবিরতি তোলার সিদ্ধান্ত’, বড় ঘোষণা জুনিয়র
কলকাতা: প্রথমে নবান্ন, তারপরে কালীঘাট। পরপর বৈঠক ভেস্তে যাওয়ার পর, অবশেষে সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হল সরকারের। মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি ও স্বাস্থ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে হল বৈঠক। ২ জন স্টেনোগ্রাফারকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক করলেন জুনিয়র ডাক্তাররা। এরপর সাংবাদিক বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের আর্জি জানান কাজে ফেরার জন্য। আর জি কর কাণ্ডে সিপি, ২ স্বাস্থ্য কর্তাকে সরাল সরকার। কলকাতা পুলিশ কমিশনারকে বদলানোর সিদ্ধান্ত সরকারের। কলকাতা পুলিশের ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত সরকারের। সরানো হল স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য…

