‘শুধুই সময় নষ্ট, নিষ্ফলা বৈঠক’ স্বাস্থ্যভবন থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তাররা
RG Kar News Update: মধ্যরাতে স্বাস্থ্য ভবনে শেষ হল জুনিয়র ডাক্তার এবং সরকারের বৈঠক। আর সেখানে থেকে বেরিয়ে ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সদস্যরা। সাফ জানালেন তিন ঘণ্টা ধরে নিষ্ফলা বৈঠক হয়েছে। পুরোটাই সময় নষ্ট। জুনিয়র ডাক্তারদের তরফে আজকের বৈঠক প্রসঙ্গে বলা হয়েছে, সরকারের এতটা অনমনীয়তা আশা করিনি। শুধুই সময় নষ্ট। নিষ্ফলা বৈঠক। কোনও সদর্থক পদক্ষেপ রাজ্য সরকার নেয়নি। রাজ্য সরকারের সদিচ্ছার অভাব, তাই আমরা আন্দোলনে। একটাও সদর্থক উত্তর পাব না ভাবিনি। এতদিন সরকার বসেছিল কতদিনে আমরা অনশনে বসব?…

