মৃত মায়ের দেহ পড়ে ঘরে, ‘নির্বিকার মেয়ে’, দুর্ঘন্ধে ঘটনা প্রকাশ্যে
আবীর দত্ত, কলকাতা : রবিনসন স্ট্রিটের ছায়া এবার বেলেঘাটায় । ৯০ বছরের বৃদ্ধা মায়ের মৃতদেহ আগলে রইলেন মেয়ে! করলেন না দাহ । অবশেষে বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে ঘটনা এল প্রকাশ্যে। হাওড়ার পর এবার বেলেঘাটা। ফের প্রিয়জনের দেহ আগলে বসে থাকার ঘটনা ঘটল শহরে। এবার বেলেঘাটার বদন রায় লেনে। বাবা ব্যবসায়ী মেয়েও পঞ্চাশোর্ধ্ব। জানা গিয়েছে, মা মারা যাওয়ার পরও অন্ত্যেষ্টিক্রিয়া করেননি মেয়ে। বরং দেহ রেখে দিয়েছিলেন বাড়িতেই। ক্রমেই পচতে শুরু করে দেহ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে বাইরেও। কটু গন্ধ পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রশ্ন…

