Royal Enfield Meteor 350 এর স্পেশাল এডিশন এসেছে, জেনে নিন এর বৈশিষ্ট্য ও দাম
Bikes : রয়্যাল এনফিল্ডের মিটিওর ৩৫০ মডেল পছন্দ হলে আপনার জন্য রয়েছে সুখবর। মোটোভার্স ২০২৫ ইভেন্টের সময় রয়্যাল এনফিল্ড তার জনপ্রিয় ক্রুজার বাইক Meteor 350 এর একটি বিশেষ সংস্করণ লঞ্চ করেছে। Sundowner Orange রঙে পাওয়া যাবে এই বাইক। কেমন দেখতে লাগছে বাইকএই নতুন রংটি দেখতে উজ্জ্বল ও আকর্ষণীয়। এটি বিশেষভাবে ভ্রমণকারী রাইডারদের জন্য ডিজাইন করা হয়েছে। কোম্পানি এই সংস্করণে এমন বেশ কিছু বৈশিষ্ট্য যুক্ত করেছে, যা আগে আলাদাভাবে কিনতে হত। বাইকটিতে এখন একটি ফ্যাক্টরি-ফিটেড ডিলাক্স ট্যুরিং সিট রয়েছে।…


