Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
SANIA MIRZA | SHAHID KAPOOR: শাহিদের সুঠাম শরীরী কাব্যে আদুরে আঁকিবুকি সানিয়ার? বিচ্ছেদ আবহে ভাইরাল ভিডিয়ো
SANIA MIRZA | SHAHID KAPOOR: শাহিদের সুঠাম শরীরী কাব্যে আদুরে আঁকিবুকি সানিয়ার? বিচ্ছেদ আবহে ভাইরাল ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের সঙ্গে খেলার দুনিয়ার যোগাযোগ বহুলচর্চিত। ক্রিকেটের বল সবসময়ে গড়িয়েছে বলিউডের নায়িকাদের দিকে। লাল-নীল চোখ ধাঁধানো আলোয় সুন্দরীরা, কখন যে খেলোয়াড়দের প্রেয়সী হয়ে যেতেন, তা দেবা নঃ জানন্তি। ইমরান খান-মুনমুন সেন, ভিভ রিচার্ডস-নীনা গুপ্তা, টাইগার পাতৌদি-শর্মিলা ঠাকুর, আজহার-সঙ্গীতা বিজলানি, রবি শাস্ত্রী-অমৃতা সিং, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা– এই লিস্ট অনন্ত। কোনও সম্পর্ক পরিণতি পেয়েছে সাত পাকের বাঁধায়, কোনওটা আবার ফুল ফোটার আগেই কুঁড়িতে ঝরে গেছে। পেজ থ্রির পাতা হয়ে উঠত আমজনতার রোজ সকালের ব্রেকফাস্ট। এই লিস্টে…

Read More