Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
সরকারের সঙ্গে আমাদের লড়াই নেই – অবসর ভাঙার ইঙ্গিত দিলেন সাক্ষী মালিক
সরকারের সঙ্গে আমাদের লড়াই নেই – অবসর ভাঙার ইঙ্গিত দিলেন সাক্ষী মালিক

শুভব্রত মুখার্জি: ভারতীয় রেসলিং তথা কুস্তির ইতিহাসে অন্যতম সেরা কুস্তিগীর সাক্ষী মালিক। অলিম্পিক্সের মঞ্চে দেশকে পদকও এনে দিয়েছেন সাক্ষী। সাম্প্রতিক সময়ে সাক্ষী, ভিনেশ ফোগাট, বজরং পুনিয়াদের দাঁত চাপা লড়াইয়ের সাক্ষী থেকেছে প্রত্যেকটি ভারতবাসী। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে রাজপথে নেমে তাঁরা কঠোর লড়াই চালিয়েছিলেন। মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল ব্রিজভূষণ শরণ শর্মার হাতে। এই অভিযোগ তুলে যে আন্দোলন গড়ে উঠেছিল, তাতে কার্যত নেতৃত্ব দিয়েছিলেন সাক্ষী মালিকরা। তার জেরেই পদ থেকে সরতে হয়েছিল…

Read More

WFI: 'চল্লিশ দিন রাস্তায় শুয়েছি'…খেলা ছাড়ছেন সাক্ষী! কেন ফের ক্ষুব্ধ কুস্তিগীররা?
WFI: 'চল্লিশ দিন রাস্তায় শুয়েছি'…খেলা ছাড়ছেন সাক্ষী! কেন ফের ক্ষুব্ধ কুস্তিগীররা?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাংবাদিক বৈঠকে অঝোরে কাঁদছেন সাক্ষী মালিক (Sakshee Malikkh)। অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী কুস্তিগীরের এই অস্বস্তিকর দৃশ্য়ের সঙ্গে যেন দেশবাসী পরিচিত হয়ে উঠছে ক্রমেই। কেন আবার সাক্ষীর চোখে জল? কেনে দেশের কুস্তিগীররা ফের আঁধারে! চলতি বছরের শুরুটা দেখেছে যে, ভারতীয় কুস্তিতে কী ঝড়টাই না বয়ে গিয়েছিল। সর্বভারতীয় কুস্তি সংস্থার সভাপতি (Wrestling Federation of India, WFI) ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরন সিংয়ের (Brijbhushan Sharan Singh) বিরুদ্ধে উঠেছিল চাঞ্চল্যকর যৌন হেনস্থার অভিযোগ। তাঁকে পদ থেকে সরানো না হলে,…

Read More