Sampurna Lahiri: ৬ মাসের ব্যবধানে অভিভাবকহীন সম্পূর্ণা! বাবা নীলাদ্রি লাহিড়ীর পর প্রয়াত অভিনেত্রীর মা-ও…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যক্তিগত জীবনে চরম শোকের পাহাড় ভেঙে পড়ল অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর মাথায়। বাবা নীলাদ্রি লাহিড়ী প্রয়াত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় মা-কেও হারালেন অভিনেত্রী। খুব অল্প সময়ের ব্যবধানে বাবা ও মায়ের প্রয়াণে কার্যত ভেঙে পড়েছেন তিনি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এই দুঃসংবাদ নিজেই ভাগ করে নিয়েছেন সম্পূর্ণা। অভিনেত্রীর বাবা, বর্ষীয়ান অভিনেতা নীলাদ্রি লাহিড়ী গত বছর ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সম্পূর্ণা তাঁর পোস্টে লিখেছেন যে, তাঁর বাবা-মায়ের ভালোবাসা ছিল অবিচ্ছেদ্য। সম্ভবত সেই কারণেই বাবাকে…

