Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

Sampurna Lahiri: ৬ মাসের ব্যবধানে অভিভাবকহীন সম্পূর্ণা! বাবা নীলাদ্রি লাহিড়ীর পর প্রয়াত অভিনেত্রীর মা-ও…

| No Comments
Sampurna Lahiri: ৬ মাসের ব্যবধানে অভিভাবকহীন সম্পূর্ণা! বাবা নীলাদ্রি লাহিড়ীর পর প্রয়াত অভিনেত্রীর মা-ও…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যক্তিগত জীবনে চরম শোকের পাহাড় ভেঙে পড়ল অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর মাথায়। বাবা নীলাদ্রি লাহিড়ী প্রয়াত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় মা-কেও হারালেন অভিনেত্রী। খুব অল্প সময়ের ব্যবধানে বাবা ও মায়ের প্রয়াণে কার্যত ভেঙে পড়েছেন তিনি। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এই দুঃসংবাদ নিজেই ভাগ করে নিয়েছেন সম্পূর্ণা।

অভিনেত্রীর বাবা, বর্ষীয়ান অভিনেতা নীলাদ্রি লাহিড়ী গত বছর ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সম্পূর্ণা তাঁর পোস্টে লিখেছেন যে, তাঁর বাবা-মায়ের ভালোবাসা ছিল অবিচ্ছেদ্য। সম্ভবত সেই কারণেই বাবাকে ছাড়া মা বেশিদিন থাকতে পারলেন না। ছয় মাস যেতে না যেতেই জীবনসঙ্গীর কাছেই পাড়ি দিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বাবা-মায়ের সঙ্গে ছবি শেয়ার করে সম্পূর্ণা লিখেছেন, “তোমাদের সন্তান হতে পেরে আমি গর্বিত। তোমরা যেখানেই আছো, শান্তিতে আছো। হঠাৎ নিজেকে খুব একা মনে হচ্ছে। তোমাদের ছাড়া আমার জীবনটা যেন একদম শূন্য।” শোকবিহ্বল অভিনেত্রী আশীর্বাদ চেয়েছেন যাতে তিনি এই কঠিন সময়ে সঠিক পথে চলার শক্তি পান।

বাবা নীলাদ্রি লাহিড়ীর হাত ধরেই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল সম্পূর্ণার। হার্টের অস্ত্রোপচারের পর চেকআপে যাওয়ার সময়ই আচমকা কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছিল বাবার। তখন সম্পূর্ণা বলেছিলেন, “আমার সব কিছু শেষ হয়ে গেল। বাবাই আমার সব ছিল।” এবার মাকে হারিয়ে সম্পূর্ণার সেই একাকীত্ব যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। টলিপাড়ার সহকর্মীরা এই কঠিন সময়ে সম্পূর্ণার পাশে দাঁড়িয়েছেন এবং সমবেদনা জানিয়েছেন।

(Feed Source: zeenews.com)

বিনোদন
, Actress Sampurna Lahiri, Bengali Actress, Bengali actress parents death, Celebrity Bereavement, Emotional Post, Niladri Lahiri, Niladri Lahiri passed away, Sampurna Lahiri, Sampurna Lahiri emotional social media post, Sampurna Lahiri mother death, Tollywood News, Tollywood news updates

Post navigation

← প্রধানমন্ত্রী মোদীর মালয়েশিয়া মিশন শুরু, 30 লক্ষ অভিবাসীদের সাথে দেখা করা এবং অর্থনৈতিক অংশীদারিত্বের দিকে মনোনিবেশ করা হবে
US India Trade Deal: লাভের থেকে চাপ বাড়বে বেশি! কী রয়েছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে, জানুন ১০ পয়েন্টে… →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda