Rahul Arunoday Banerjee Post Mortem Report: ফুসফুস ফুলে দ্বিগুণ, ভিতরে জমেছে বালি: রাহুলের ভয়ংকর শেষ সময়ের আভাস পোস্টমর্টেমে
অয়ন শর্মা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুতে এবার সামনে এল হাড়হিম করা তথ্য। ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে গত রবিবার অভিনেতা জলে ডুবে প্রাণ হারান। সোমবার তাঁর ময়নাতদন্তের যে প্রাথমিক তথ্য সামনে এসেছে, তা টলিপাড়ার নিরাপত্তা ব্যবস্থাকে বড়সড় কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। চিকিৎসকদের অনুমান, রাহুল কয়েক মিনিট নয়, বরং এক ঘণ্টারও বেশি সময় জলের তলায় নিমজ্জিত ছিলেন। ময়নাতদন্তে কী কী উঠে এল? রাহুলের মরদেহ পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ফুসফুসের অবস্থা স্বাভাবিক ছিল না। ফুসফুস ও শ্বাসনালীতে বালি:…
