ED-র ওপর হামলাকাণ্ডের প্রায় এক বছর, কেমন আছে সন্দেশখালি?
সন্দেশখালি: ED-র ওপর হামলাকাণ্ডের ১ বছর পর, সন্দেশখালি (Sandeshkhali News) গেলেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee)। বললেন, যা হয়েছে, আর তাঁর মনে নেই। ভুলে গেছেন। কিন্তু, ১ বছর পর কেমন আছে সন্দেশখালি? অত্য়াচার করে যে চাষের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছিল, তা ফেরত পেয়েছেন বাসিন্দারা? নোনা জল ঢুকে যাওয়া জমিতে চাষ করতে পারছেন চাষিরা? কেমন আছে সন্দেশখালি? বছর শেষে সন্দেশখালিতে দাঁড়িয়ে মুখ্য়মন্ত্রী ভুলে যাওয়ার কথা বললেন ঠিকই। তবে সন্দেশখালির বাসিন্দারা বলছেন, বছরের পর বছর হওয়া অত্য়াচার এত সহজে ভুলবেন…


